সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় আহত জুলাই যোদ্ধাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন 

জলঢাকায় আহত জুলাই যোদ্ধাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান ,

নীলফামারী জেলা প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় জুলাই আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন  কর্মসূচি পালন  উপলক্ষে বি এম আই কলেজে বৃক্ষ রোপনের মাধ্যমে  এ কর্মসূচির উদ্বোধন করা হয় ।

 

শনিবার দুপুরে উপজেলা বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ( বি এম আই কলেজে)এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি  জায়িদ ইমরুল মোজাক্কিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গনে একটি আমলকী গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

 

বৃক্ষ রোপন কর্মসূচির  উদ্বোধন শেষে  প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা  জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন জলঢাকায় উপজেলায়  জুলাই আগষ্টে আহত ২৪ জনের নামে সরকারি গেজেট রয়েছে। তাই এই উপজেলায় আহতারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে সেই ২৪ টি প্রতিষ্টানে নীলফামারী জেলা প্রশাসকের উদ্দ্যোগে আমরা ২৪ টি আমলক্ষি গাছের চারা রোপনের মাধ্যমে  বৃক্ষ রোপন কর্মসূচি পালন করবো।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এ বি এম সারোয়ার রাব্বি, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুর হক ,

 

এ সময় উপস্থিত ছিলেন  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান, কলেজের  প্রভাষক হালিমুর রহমান, মশিউর রহমান, আব্দুল করিম,

 

জাহিদ ইকবাল, ধনপতি রায়,নুরে আলম সিদ্দিকী,সাজেদুর রহমান, বিএমআই স্কুলের ইনচার্জ জিয়া  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!