সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে এনার্জি ড্রিংক মনে করে বিষপান করেছে শিশু

মেহেরপুরে এনার্জি ড্রিংক মনে করে বিষপান করেছে শিশু

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

এনার্জি ড্রিংক মনে করে বিষ পান করেছে আব্দুল্লাহ নামের এক শিশু। শনিবার ৮ সেপ্টেম্বর সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

শিশু আব্দুল্লাহ মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মধ্যপাড়ার সিরাজ পোদ্দারের ছেলে।

 

পরিবার সুত্রে জানা যায়, ঘরের সেল্ফ এর উপর এনার্জি ড্রিংক এর বোতলে আগাছার গোড়া মারা বিষ রাখা ছিল। শিশু আব্দুল্লাহ বোতলে রাখা ঐ বিষকে এনার্জি ড্রিংক ভেবে পান করা শুরু করে। পরে সে বুঝতে পারে এটা এনার্জি ড্রিংক এর মতো স্বাদ না। এ সময় সে বমি করা শুরু করে।

 

 

বিষয়টি শিশুটির মা জানতে পেরে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং বিষ তোলার ব্যবস্থা করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির পেট পরিষ্কার করা হয়েছে। আপাতত তাকে ৬ঘন্টা পর্যবেক্ষনে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পরে তার শারীরিক অবস্থার পরিবর্তন বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!