নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে অবশেষে তিন দিন বন্ধ থাকার পর বুধবার খুলছে সাউর্দান নীটওয়্যার লিমিটেড কারখানা ।মঙ্গলবার সকালে ওই কারখানার শ্রমকিরা উপস্থিত হয়ে একটি সম্মতি পত্র দাখিল করেন কারখানা কতৃপক্ষের কাছে দাখিল করলে দুপুরে কারখানা খুলার নোর্টিশ দেন কারখানা কতৃপক্ষ ।এর আগে সকাল সাড়ে আটটার দিকে শ্রমকিরা কারখানার মুল ফটকে জরো হয়ে বিক্ষোভ করেন ।
কারখানা ও পুলিশ সূত্র জানায় এর আগে গত ১২ জুলাই ছাটাইকৃত ১৭ শ্রমিকের পূর্নরায় চাকরিতে বহাল ও দুই কর্মকর্তার অপসারনের দাবিতে কর্মবিরতি রেখে দিনবর বিক্ষোভ করলে ওই দিন দুুপরে কারখানাটি অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন ।এর পর থেকে কারখানার শ্রমকিরা চাকরি নিয়ে অনিশ্চিত হয়ে পড়লে মঙ্গলবার সকালে আবার জরো হন কারখানার মূল ফটকে ।এসময় আবারো শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেন এক পর্যায়ে কারখানা কতৃপক্ষের সাথে শ্রমিক নেতারা কথা বলে বিষয়টি সমাধান করলে বুধবার সকাল থেকে কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নেন কতৃপক্ষ ।
কারখানার ডিজিএম মিজানুর রহমান বলেন কিছু শ্রমিক বিশৃঙ্খলা করার জন্য আন্দোলন করলে কারখানা বন্ধ ঘোষনা করেন কতৃপক্ষ ।পরে মঙ্গলবার সকালে ফের শ্রমিকরা সমজোতা পত্র দিলে ফের কারখানা আবারো খুলার সিন্ধান্ত নেয়া হয় ।বুধবার সকাল থেকে পূর্নরায় কারখানার উৎপাদন কাজ চলবে ।
projonmo21.com Popular bangla online newsportal