মেহেরপুর প্রতিনিধি।।।
বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিতদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুবরনকারী ৫ টি পরিবারের মাঝে প্রতি পরিবারের জন্য ৮ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
চেক প্রাপ্তরা হলেন সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের পেশকার মমিনুল ইসলামের স্ত্রী তনু খাতুন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি নাসরিন সুলতানা পুত্র মুমিত অলিক, গাংনী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারি আব্বাস আলীর স্ত্রী রিতা আক্তার, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দারোয়ান আহসান হাবীবের স্ত্রি শিউলী খাতুন এবং মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের এসআই জি এম আহসান হাবীবের স্ত্রী শাহিনা হাবিব
projonmo21.com Popular bangla online newsportal