সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে আবাসিক হোটেলে অভিযান দুই নারীসহ ম্যানেজার গ্রেপ্তার

মির্জাপুরে আবাসিক হোটেলে অভিযান দুই নারীসহ ম্যানেজার গ্রেপ্তার

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্প এলাকায় মিতালী গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে দুই নারীসহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে উপজেলার গোড়াই হাটুভাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অফিযান পরিচালিত হয়। এসময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪৫), দুই নারী হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতায়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।

জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী ব্যবসা চলে আসার অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেয়া হয়। অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়েছে। শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;