নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া হিজলহাটি এলাকায় সোমবার রাতে বিনা আক্তার (২৫)নারী পোষাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।নিহত ওই যুবতি হলেন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের ছাদেক আলী সরদারের মেয়ে । তবে স্বজনদের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে ।
সে বাড়ইপাড়া হিজলহাটি এলাকায় শফিকুল ইসলাম বাদলের বাড়িতে ভাড়া থেকে ¯’ানীয় পোষাক কারখানায় চাকরী করতেন ।পুলিশ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্র জানায় ওই যুবতি প্রায় ৭ বছর ধরে ভাড়া বাড়িতে থেকে ¯’ানীয় পোষাক কারখানায় চাকরি করতেন ।চাকরীর সুবাধে তার এক সহকর্মীর সাথে প্রেমের সর্ম্পকে ১ বছর আগে গোপনে বিয়ে করেন ।এদিকে পরবিারের চাপে ওই ছেলেকে কয়দিন আগে ডির্বোস দেয় ওই যুবতী ।তবে তাতক্ষনিক ওই ছেলের পরিচয় জানাতে পারেনি নিহতের পরিবারের সদস্যরা ।এদিকে সোমবার রাতের ১২ টার দিকে নিজ ভাড়া কক্ষে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো অব¯’ায় ঝুলন্ত মরদেহ জানালা দিয়ে দেখতে পায় বাড়ির অন্যান্য ভাাড়াটিয়ারা ।পরে বিষয়টি পুলিশকে জানালে ।পুলিশ ঘরের দরজা ভেঙ্গে রাতের তিনটার দিকে ওই যুবতির মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় ।এদিকে নিহতের স্বজনদের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে ।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ যোবায়ের বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন জানাযাবে ।
projonmo21.com Popular bangla online newsportal