মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে প্রথম বর্ষের নবাগত ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মেডিকেল কলেজের ডা. বিপি পতি হলে এই অনুষ্ঠান হয়েছে।
উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক মহাবীর পতি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ডা. নিরঞ্জন বসাক, ডা. শাহনেয়াজ, ডা. রঞ্জন কুমার নাথ, কলেজের হোস্টেল সুপারিনটেনডেন্ট ডা. জয়া দেবনাথ, ডা. মেজবাহ উদ্দিন প্রমুখ। পরে ৮৯ জন দেশি এবং ১৮ জন বিদেশী ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal