সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে তারেক রহমনের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে র‌্যালী ও সমাবেশ

কালিয়াকৈরে তারেক রহমনের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে র‌্যালী ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংস্কারের আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সূষ্ট করার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।সোমবার বিকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত বাজার এলাকায় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলালের নেতৃত্বে এ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে বক্তব্যে রিজভী আহমেদ দুলাল বলেন গত ১৭ বছর দলের জন্য মাঠে থেকে কাজ করেছি ।আ’লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছি তবুও দলের জন্য কাজ করেছি ।তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের যে রোড ম্যাপ তা ইতিমধ্যে বই আকারে প্রকাশ করে সারাদেশে প্রতিটি জেলা,উপজেলা ও পাড়া মহল্লায় প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছি ।তারেক রহমানের নির্দেশে জেলা কমিটি গঠন করা হয়েছে ।এবং সেই জেলা কমিটির মাধ্যমে উপজেলা কমিটির গঠনে তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যে আহবায়ক কমিটি গঠন হয়েছে সে বিষয়ে সাধুবাদ জানাই ।যারা গত ১৭ বছর জেল জুলুম সহ্য করে দলের জন্য কাজ করেছে দলের অনেক ত্যাগি নেতৃবৃন্দ বাদ পড়েছেন ।আগামীতে তাদের মুল্যায়ন যেন করা সেজন্য জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের প্রতি আহবান জানাই ।সেই সাথে সকল নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে দৈর্য ধারন করে এক সাথে কাজ করার আহবান জানাই ।

এসময় সবাবেশে আরো উপ¯ি’ত ছিলেন জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁঈয়া,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান শাহীন ,রনি হোসেন,জাকির হোসেন ,আনোয়ার হোসেন ,ইয়াসিন আহমেদ,মতিয়ার মোল্লা প্রমুখ ।

এসময় র‌্যালিটি চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে দেওয়ান প্লাজার সামনে এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;