সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত 

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত জোড়াপাম্প এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সোমবার দুপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।

নিহত যুবক হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের কালাচান মিয়ার ছেলে আপন আহমেদ(১৬) ।সে উপজেলার মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকেন ।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেন ।

পুলিশ সূত্র জানায় দুপুরে ওই যুবক মোটরসাইকেল যুগে উল্টোপথে চন্দার দিকে যাচ্ছিলেন ।এসময় গাজীপুরগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মাথা থেতলে নিহত হলে ।কৌশলে বাসটি পালিয়ে যায় ।খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনা¯’ল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে স্বাজনদের খবর দেয় ।এদিকে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেন পুলিশ ।এ বিষয়ে চালকের বিরুদ্ধে একটি মামলা রজু হয়েছে ।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শওগাত ঊল আলম বলেন ।লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।বাস ও চালককে আটক করা সম্বভ হয়নি ।এ বিষয়ে মামলা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;