সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

 

 

 

আব্দুল আল মামুন,(মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বজ্রপাতে রবিন শেখ (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

 

শনিবার (১৪ জুন) বিকেল ৩.৩০ টার দিকে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

 

বজ্রপাতে নিহত রবিন শেখ খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মো. মাসুম শেখের ছেলে।

 

 

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, কৃষি জমিতে কাজের সময় বজ্রপাত হলে মারা যায় রবিন শেখ।

 

 

খবর পেয়ে দৌলতপুর থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;