সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ছিনতাই হওয়া ওয়ালটন কোম্পানির ফ্রিজসহ মালামাল খুলনায় উদ্ধার গ্রেপ্তার-৪

কালিয়াকৈরে ছিনতাই হওয়া ওয়ালটন কোম্পানির ফ্রিজসহ মালামাল খুলনায় উদ্ধার গ্রেপ্তার-৪

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে ওয়ালটন কোম্পানির ফ্রিজসহ একটি কাভার্টভ্যান ছিনতাই হওয়ার ১০দিন পর খুলনা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ মালামাল উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কাভার্টভ্যান চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো,যশোরের কেশবপুর উপজেলার বেলাকাটি গ্রামের মতিয়ার হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ছুরদ খানের ছেলে চান মিয়া(৩৭),খুলনার বালিডাঙ্গা উপজেলার হুগলা ভাঙ্গা গ্রামের বাশার চৌধুরীর ছেলে আরমান চৌধুরী(৪০) ও সাতক্ষিরা জেলার কালীগজ্ঞ উপজেলার সুতাপাড়া গ্রামের সাত্তার গাজীর ছেলে ইউনুস আলী(৪১)।

পুলিশ জানায়, গত ৩ জুন উপজেলার চন্দ্রা এলাকার ওয়ালটন কোম্পানির কারখানা থেকে ২৪টি ফ্রিজ নিয়ে একটি কাভার্ট ভ্যান নিয়ে চালক বিল্লাল হোসেন খুলনায় যেতে থাকেন। এসময় কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকা থেকে কাভার্ট ভ্যানটি ছিনতাই হয়। এসময় কাভার্ট ভ্যান চালক বিল্লাল হোসেন তার গাড়ীটি ছিনতাই হয়েছে বলে মোবাইল ফোনে কারখানা কর্তৃপক্ষকে জানান।

এঘটনায় কারখানা কর্তৃপক্ষ গত ৪ জুন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইউসুব ও এসআই রেজাউল করিমের নেতৃত্বে একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে ৬জুন খুলনা জেলার ফুলতলা এলাকা থেকে কাভার্ট ভ্যান চালক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকরোক্তিতে পুলিশ কয়েকদিন খুলনা জেলার কয়েকটি এলকায় অভিযান চালিয়ে ২৪টি ফ্রিজ উদ্ধার করে। পুলিশ এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরো ৩জনকে গ্রেপ্তার করেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ যোবায়ের বলেন, ওয়ালটন কারখানা মালামাল ছিনতাইয়ের সাতে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া ২৪টি ফ্রিজ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা খাতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;