নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বেশ কয়েকটি ওর্য়াডে গেলো দুই দিনের বৃষ্ঠিতে প্রায় স্থানে
জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ।এতে চরম ভোগান্তিতে পড়েছে এসব ওয়ার্ডে বসবাসরত জনসাধারন । ফলে
চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । কালিয়াকৈর পৌর এলাকার এসব ওয়ার্ডে বসবাস করছেন সাধারনত
বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন পেষা শ্রেনীর জনসাধারন । গত দুই দিনের বৃষ্টির
পানিতে তলিয়ে গেছে সড়ক, মাঠ, ও বাসাবাড়ি ।এদিকে পৌর এলাকার প্রায় স্থানে পানি নিস্কাশনের
জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও থাকলেও নিয়মিত পরিস্কার না করায় এসব ড্রেনে বৃষ্টির পানি যেতে
বাধা বিগ্ন হচ্ছে যার ফলে বৃষ্টির পানির সাথে বাসাবাড়িতে প্রবেশ করছে ড্রেনের ময়লা ও দুর্গন্ধ যুক্ত
পানি ।এতে করে ছোট শিশু সহ অসুস্থ্য় হয়ে পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা
গত শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া হালকা বৃষ্টি যা শনিবার ও রোববার ভাড়ি বৃষ্টিতে রুপান্তরিত হলে
পৌর এলাকার ৭নং ওয়ার্ডের হরিনহাটি,বিশ্বাসপাড়া ,আনসার একাডেমির তিন নাম্বার গেইট
,মোল্লাপাড়া,পল্লীবিদ্যুত জোড়াপাম্প এলাকা ।৮নং ওয়ার্ডেও কিছু স্থানে বৃষ্টির পানিতে তলিয়ে
গেছে যার ফলে সড়কে ও বাসাবাড়িতে ময়লা ও দুর্গন্ধ যুক্ত পনি প্রবেশ করায় জনজীবন অতিষ্ট হয়ে
পড়েছে ।এর সাথে সড়কের পাশে ড্রামে করে রাখা বাসাবাড়ির ময়লা আর্বজনাও বৃষ্টির পানিতে এসে
মিশেছে
হরিনহাটি এলাকার বাসিন্দা সামসুল হক বলেন আমার বাড়িতে প্রায় তিনশত পোষাক শ্রমিক ভাড়া
থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন এই দুই দিনের বৃষ্টির কারনে আমার বাড়িতে হাটু পানি ঘরের
ভিতরে পানি ডুকে গেছে ।যার কারনে অনেক ভাড়াটিয়া রান্না না করতে পেরে শুকনো খাবার খেয়ে
কারখানায় গিয়েছেন ।অনেকের জিনিসপাত্র পনিতে ভিজে নষ্ট হয়েছে ।অথচ বাড়ির পাশ দিয়ে পানি
নিস্কাশনের ড্রেন যা কিনা প্রয়োজনের চেয়েও অনেক ছোট পানি সাথে সাথে কমতে পারেনা ।এর
মধ্যে ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকার কারনে নিয়মিত পরিস্কার করেন না পৌরসভার পরি”ছন্ন কর্মীরা
যার কারনে এ জলাবদ্বতার সৃষ্টি হয়েছে ।
পোষাক শ্রমিক হালিমা বেগম ও কামাল হোসেন বলেন বৃষ্টির পানি রুমের ভিতর হাটু সমান আমরা
অফিসে ছিলাম দুপুরে খাবার খেতে এসে দেখি আমাদের ঘরের চাউল ,কাচা বাজার ,বিছানাপত্র সব
পনিতে ভাসছে ।দুইদিন ধরে আমরা অফিসে যেতে পারছিনা ।বৃষ্টির পানি হলেও কথা ছিলো ।কিš‘ বৃষ্টির
পানির সাথে ড্রেনের ময়লা অবর্জনা যুক্ত পানি ঘরের মেজেতে ।দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারছিনা
।
এদিকে বিশ্বাস পাড়া এলাকার দোকানদার আলম মিয়া ও সাত্তার হোসেন বলেন বৃষ্টির পানিতে কাচার
বাজার ডুবে গেছে সড়কে এখন কোমর পানি ।পচা পানির কারনে আমাদের দোকানের মালামাল নষ্ট হয়ে
গেছে ।সড়কের পাশেই কিন্তু পানি নিস্কাশনের ড্রেন ।কিš‘ নিয়মিত পরিস্কার না করার কারনে বৃষ্টির
পানি নামতে পারছেনা ।এ ড্রেন দিয়ে কয়েকটি এলাকার প্রায় হাজার খানেক বাড়ির পানি প্রবাহিত
হয় ।এছাড়ার ড্রেনের মাথায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নিচ দিয়ে একটি কালর্ভাট আছে পানি
প্রবাহিত হওয়ার জন্য কিš‘ ড্রেনের মাথায় মার্কেট ও দোকান করায় ড্রেনের মুখ ছোট হয়ে গেছে ।যার
কারনে পানি নিয়মিত যেতে পারেনা ।দুইদিন ধরে ময়লা পানি পেরিয়ে বাসায় যাতায়াত করতে হ”েছ ।
পৌরসভার র্নিবাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন ইতিমধ্যেই পানি নিস্কাশনের জন্য ড্রেন
পরিস্কারের কাজে পরি”ছন্ন কর্মী নিয়োগ করা হয়েছে ।তারা ড্রেন পরিস্কারের কাজ শুরু করেছেন ।আশা
করি কয়েক ঘন্টার মধ্যে পনি কমে যাবে
projonmo21.com Popular bangla online newsportal