সর্বশেষ :
;
Home / সারাদেশ / সড়ক দুর্ঘটনায় আহত দম্পতিকে হাসপাতালে পৌছে দিলেন ইউএনও

সড়ক দুর্ঘটনায় আহত দম্পতিকে হাসপাতালে পৌছে দিলেন ইউএনও

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে ফ্লাইওভারের উপর পড়ে থাকা এক দম্পতিকে হাসপাতালে পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার ( ২৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলার গোড়াই ফ্লাইওভারের ওপর ঘটে এই দুর্ঘটনা। এ দুর্ঘটনায় আহতরা হন জেলার কালিহাতি উপজেলার সরাতৈল গ্রামের শামীম মিয়া (৩০) ও তার স্ত্রী রুপালি(২৯)।

জানা গেছে, শামীম মিয়া স্ত্রীকে নিয়ে গাজীপুরের চন্দ্রা নামক এলাকা ভাড়া বাসায় থেকে ওয়ালটনের কারখানায় চাকরি করেন। সকালে মোটরসাইকেল যোগে তারা কালিহাতি যাচ্ছিলেন। পথিমধ্যে বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে পড়ে যান তারা। এরপর পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কেটে যায় প্রায় আধা ঘন্টা। তারা রাস্তার পাশে আর্তনাথ করছিলেন। ওইসময় সরকারি একটি কাজে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম। আহতদের রাস্তায় পড়ে থাকতে গাড়ি থেকে নামেন ইউএনও। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।

আহত শামীম মিয়া বলেন, আমরা ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। তিনি সরকারি কর্মকর্তা হলেও একজন মানবিক মানুষ। আমরা এখনো চিকিৎসাধীন রয়েছি। আমার বুকের পাজরের দুটি হাড় ভেঙ্গে গেছে। আমার স্ত্রী পায়ে ও কোমরে আঘাত পেয়েছে।

আহতের যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের উপ মহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, হয়তো আল্লাহ চেয়েছেন বলে বিষয়টি আমার চোখে পড়েছে। কাজটি করতে পেরে ভাল লাগছে। আমাদের সবারই উচিত এমন বিপদগ্রস্থ কাউকে চোখে পড়লে এগিয়ে যাওয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;