সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় মঙ্গলবার সকালে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি রেখে বিক্ষোভ করেছেন এম ফোরটিফোর নীট ওয়্যার কারখানার শ্রমিকরা ।এসময় শ্রমিকরা সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারখানার ভিতরেই অবস্থান করে।এদিকে শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় কারখানার কর্মকর্তারা ।

কারখানার শ্রমিকরা জানান গত র্মাচ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে তাদের মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিলো ।সকাল থেকে কারখানার কর্মকর্তারা শ্রমিকদের কোন কিছু না জানিয়েই তারা কারখানা থেকে পালিয়ে যায় ।এদিকে তাদের একাদিকবার ফোন করে না পেয়ে সকাল নয়টা থেকে শ্রমিকরা বিক্ষোভ করেছেন ।এখনো বেতন পরিশোধে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলতে পারেনি শ্রমকিরা ।

ওই কারখানার আনারুল ইসলাম,নিষাদ মিয়া ও নুর বেগম বলেন গত ছোট ইদের পর থেকে আমরা কোন বেতন পাইনা আজকে বেতন পরিশোধ করার কথা কিন্তু কারখানার ম্যানেজারসহ স্টাফরা পালিয়ে গেছে ।বেতন না পেলে বাসা ভাড়া দোকান বাকি এসব পরিশোধ করবো কিভাবে ।বাড়িওয়ালা আজকে বাসা ছড়তে বলেছেন দুই মাস ধরে ভাড়া দিতে পারিনা ।সপ্তাহ দুই পর ঈদ বেতন না পেলে বাড়ি যাওয়া হবেনা আমাদের ।

কারখানার ব্যবস্থাপক সাবেরা বেগম বলেন শ্রমিকদের বেতন দ্রুত পরিশোধ করা হবে ।এ বিষয়ে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে মিটিং চলছে ।

 

গাজীপুর শিল্প পুলিশ ২ এর ওসি কিরন কুমার রায় বলেন গতকাল থেকে ওই কারখানায় বকেয়া বেতন নিয়ে সমস্যা আজকে সেখানে পুলিশ পাঠানো হয়েছে ।শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করছেন ।কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোক চেষ্টা চলছে

।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;