হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি
জনসেবার মান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন পর্যালোচনার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
বৃহস্পতিবার নীলফামারী জেলা প্রসাশক নায়িরুজ্জামান থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক থানার বিভিন্ন কার্যক্রম, জনসেবার মান, মামলা রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র সহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং সেবা প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে তিনি থানা কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় জেলা প্রসাশক পুলিশের কার্যক্রমে সম্তোষ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন” আইন শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব অত্যন্ত প্রশংসনীয়।”এ সময় তিনি পুলিশ সদস্যদের আরও জনমুখী, স্বচ্ছ ও দায়িত্বশীল সেবা নিশ্চিত করার আহবান জানান । এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এবং সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বি।
projonmo21.com Popular bangla online newsportal