মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষযক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও গণতন্ত্রের জন্য গুরুত্বপুর্ণ। এই নির্বাচন আওয়ামী লীগের মত চড়ইভাতির নির্বাচন হবেনা। দেশের প্রতিটি নাগরিক নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেেব।
তিনি শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মির্জাপুর উপজেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী জহুর বাড়ির মোড়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের আহবায়ক হাশেম রেজা।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বর্ঘিত সভার প্রধান বক্তা পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, টাঙ্গাইল জেলা জাসাসের আহবায়ক ইউসুফ আলী, সদস্য সচিব মাসুদুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক গাজী মাসুদ রানা, উপজেলা জাসাসের সদস্য সচিব নেহাজ উদ্দিন প্রমুখ।
সাঈদ সোহরাব বলেন, আওয়ামী দুঃশ্বাসনের ১৭ বছরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি। মিথ্যে মামলা দিয়ে নির্যাতনের মাধ্যমে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিলো। ছাত্র- জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই দেশ বিনির্মাণে সকরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
projonmo21.com Popular bangla online newsportal