
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কালিয়াকৈর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় সোমবার বিকালে আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা ।
উপজেলার মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি এস এ টিটুর সভাপতিত্বে ও পৌর এর সদস্য সচিব সিদ্দিকুর রহমানের সঞ্চালনা আনন্দ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা । এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জলিল মন্ডল, জেলা বিএনপির আহবায়ক সদস্য নুরুল ইসলাম সিকদার, জেলা বিএনপি’র সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান ভূঁইয়া প্রমুখ ।পরে সফিপুর বাজার বেকারি মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে তানহা হাসপাতালের সামনে এসে শেষ হয় । উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উপজেলা শাখার আহবায়ক এস এ টুটুল ও সদস্য সচিব আকাশ আহমেদ রফিক ও পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক শাহ আলম হোসেন ও সদস্য সচিব সিদ্দিকুর রহমানকে নিয়ে মুক্তিযোদ্ধের প্রজন্ম দলে নতুন কমিটি ঘোষণা করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal