হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় দীর্ঘ দিন পরে হলেও অবহেলিত নাট্যশিল্পীদের আবারো জাগরিত ও নাট্য চর্চা করার লক্ষে থিয়েটার নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
রবিবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন অনির্বান স্কুল সড়ক এলাকায় এর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা সংগঠন কার্যালয়ে থিয়েটার সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ফারজানা সুলতানা পলি, ওসি তদন্ত আব্দুর রহিম, সাবেক কাস্টমস অফিসার আব্দুস সালাম, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকোনুজ্জামান চৌধুরী, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু,
পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মন্টু, শিল্পকলা একাডেমির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, সাধারণ সম্পাদক আবেদ আলী, সহ সভাপতি সুলতান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক পুষ্পজিৎ রায় ও কোষাধ্যক্ষ জেনারুল ইসলাম প্রমুখ।
এর আগে থিয়েটারের পক্ষ থেকে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে ফিতা কেটে থিয়েটারে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান সহ অতিথিবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal