সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মো. জিসান খান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার সদরের কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জি সান সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খান ছেলে।

 

তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার দুপুরে সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিলেন জিসান। পথে সালথা-ফরিদপুর সড়কের কাউলীকান্দায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জিসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;