মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে সাংবাদিকতায় মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী সাংবাদিকদের অংশগ্রহণে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা এ.বি.এম আরিফুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে কর্মশালার সমন্বয়ক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও জার্মান নিউজ এজেন্সি ডিপিএ বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নয়া দিগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ সামসুজ্জামান নিপু, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal