সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে শ্রমিক মারধোরের ঘটনায় কর্মবিরতি রেখে বিক্ষোভ

কালিয়াকৈরে শ্রমিক মারধোরের ঘটনায় কর্মবিরতি রেখে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত মোল্লাপাড়া এলাকায় শুক্রবার দুপুরে লিবার্টি নীট ওয়্যার
লিমিটেড কারখানায় শ্রমিককে মারধোরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ করেছে
কারখানার শ্রমিকরা ।এসময় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ুন্ত্রনে আনে । এ
ঘটনায় ওই আহত শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য়  কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।আহত শ্রমিকদের
নাম শাহ আলম(৩০) সে ওই কারখানার পিস-রেটের আয়রন ম্যান হিসাবে র্কমরত আছেন ।
কারখানা ও পুলিশ সূত্র জানায় শুক্রবার দুপুরে খাবার বিরতি শেষে দেড়িতে কারখানায় প্রবেশ করায় এজিএম
সানোয়ার হোসেন তার গায়ে হাত তুলেন ।এসময় শাহ আলম এজিএম এর সাথে তর্কে জড়িয়ে পরলে
ফিনিশিং ডিপারমেন্টর চার কর্মকর্তা মিজানুর রহমান,নাজমুল হোসেন,পারভেজ আহমেদ ও মামুনুর
রশিদ মিলে ওই শ্রমিককে বেদরক মারধোর করে আহত করেন ।পরে কারখানা কতৃপক্ষ শ্রমিককে প্রথমে
তানহা হাসপতালে আনেন পরে সেখান থেকে ওই শ্রমিককে উপজেলা স্বাস্থ্য় কেন্দ্রে ভর্তি করা হয়
।এদিকে দুপুরে বিষয়টি অন্যন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওই পাচঁ
কর্মর্কতাসহ ১১ জন স্টাফের পদত্যাগের দাবিতে কর্মবিরতি রেখে বিক্ষোভ করেন এসময় শ্রমিকরা
কারখানার কেন্টিন রুম ভাংচুর করে ।পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে
আনে ।
কারখানার এডমিন কর্মকর্তা বশির আহমেদ জানান শ্রমিকের গায়ে হাত তুলার ঘটনায় অভিযুক্তদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারখানা কতৃপক্ষ ,আইনশৃঙ্খলাবাহিনী ও শ্রমিক প্রতিনিধিদের সাথে মিটিং
চলছে ।
কালিয়াকৈর থানার পরির্দশক(অপারেশন )মোঃ যোবায়ের জানান সহকর্মীর গায়ে হাত তুলার ঘটনায়
কারখানার শ্রমিকরা দুপুরের পর থেকেই আন্দোলন করছে । এ বিষয়ে কারখানা কতৃপক্ষের সাথে শ্রমিকদের
মিটিং চলছে ।মিটিং শেষে কি ব্যবস্থানেন সেটা যানাজাবে ।শ্রমিকরা ১১ জনের চাকরিচুত্য করার
দাবি জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;