সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার চার 

কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার চার 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও  স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী ও চাকরী দেয়ার প্রলোবনে দেখিয়ে টাকা আত্মসাতের ঘটনায় দুইজনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ।মঙ্গলবার রাতে দশটার দিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় জনতা দুই ছাত্রলীগ নেতাকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সৌর্পদ করেন ।অপরদিকে একই সময় চাকুরী প্রতারককে মৌচাক এলাকা থেকে গ্রেফতার করেন ফাড়িঁ পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন পৌর ৮নং ওর্য়াড পূর্বচান্দরা বোডমিল এলাকার আজহার মিয়ার ছেলে জহিরুল ইসলাম জনি(৩০) সে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন ।অপরজন হলেন পৌর ৭নং ওর্য়াড হরিনহাটি এলাকার সেকান্দর মাত্ববরের ছেলে জসিম উদ্দিন(৩৫) সে স্বেচ্ছাসেবক লীগের কর্মী ।পরে গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করেন পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় ওই ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী একত্রে মঙ্গলবার রাতে সাড়ে আটটার দিকে সফিপুর বাজার এলাকায় ঘুরাফেরা করছিলেন ।এসময় জনতারা তাদের দুজনকে হাতে নাতে আটক করে গনধোলাই দেয় ।পরে পুলিশকে বিষয়টি জানালে রাত দশটার দিকে জনতার হাতে থেকে পুলিশ ওই দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।এদিকে ছাত্রলীগের ওই সাবেক নেতার বিরুদ্ধে নানা অপর্কমসহ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে ।সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করেন ।অপরদিকে মৌচাক এলাকা থেকে চাকরী দেয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে মৌচাক বাজার এলাকা থেকে জুয়েল রানা(৩০) ও তুষার আহমেদ(৩২) নামের দুই যুবককে গ্রেফতার করেন ফাড়িঁ পুলিশ ।তারা দুজনেই মেঘনা লাইফ ইন্সুরেঞ্জ র্কমরত ছিলেন ।তাদের দুজনের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায় ।তারা মৌচাক এলাকায় একটি অফিস নিয়ে মানুষের সাথে চাকরি দেয়ার নাম করে প্রতারনা করে আসছিলেন ।

 

কালিয়াকৈরে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান ছাত্রলীগ নেতাসহ চারজনে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।তাদের বিরুদ্ধে পৃথক অভিযোগ রয়েছে ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;