আব্দুল আল মামুন,(মানিকগঞ্জ) প্রতিনিধি:
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চরমাস্তুল গ্রামে যুব সমাজের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চরমাস্তুল স্কুল সংলগ্ন মাঠে এই ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি এম আর আল মামুন।
বৈশাখী মেলা উপলক্ষে ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় দেখতে মাঠের চারপাশে শত শত নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটে ঘোড় দৌড় প্রতিযোগিতার মাঠে।
আয়োজক কমিটির সভাপতি আলম মিয়া বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি দৌলতপুর অফিসার ইনচার্জ ওসি এম আর আল মামুন বলেন, এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য। এটিকে ধরে রাখতে হবে। নতুন প্রজন্মকে জানান দিতে গ্রামে গ্রামে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করতে হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০টি ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয়। এরপর চূড়ান্তভাবে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে স্মার্ট ফোন, বৈদ্যুতিক ফ্যানসহ নানা পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষায়ক সম্পাদক মো. লোকমান হোসেন,পিএস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আরফান আলী,বিএনপি নেতা সেকান্দার আলী প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal