সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

সালথায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বিভিন্ন অপরাধের অন্তত ২৫ মামলার আসামি ডাকাত মাসুদ খান ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

বুধবার দিবাগত ভোররাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত ছাদেক খানের ছেলে ডাকাত মাসুদ খান (৩০), মধুখালী উপজেলার মোছোর দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনির হোসেন (২৬), সালথার ভাওয়াল গ্রামের লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের মো. সাগর মোল্লা (২০) ও চরকামদিয়া গ্রামের মহসীন মাতুব্বর (২৮)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে কামদিয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান মাসুদ খানকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, ছুরি, হাতুরিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত মাসুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধের ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;