সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে একজন প্রবাসীর কাছ থেকে ১৪ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
গতকাল কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রবাসী ওই ভুক্তভোগীর নাম জাকির হোসেন, তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মাটি খোলা চিতেস্বরি এলাকার মমির উদ্দিনের ছেলে ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে ১৪ লক্ষ টাকা উত্তোলন করে সাহেব বাজার এলাকায় একটি এনজিও অফিসে যাচ্ছিল। পথিমধ্যে একটি প্রাইভেটকার যোগে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে প্রাইভেটকারটি দ্রুত চলে যায়।
এ বিষয়ে জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার অপারেশন ওসি যোবায়ের আহমেদ ছিনতাইয়ের বিষয়ে জানান, ওই এলাকার সিসি টিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হচ্ছে। অতি দ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!