জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শেষে মহাষষ্ঠী মধ্যে দিয়ে পূঁজা উদযাপন শুরু হয়েছে
গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে এবার ১৮টি মন্ডপের মাধ্যমে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এগুলাে হলাে-গাংনী কেন্দ্রীয় মন্দির,গাংনী কেন্দ্রীয় রাম মন্দির,চৌগাছা দাশপাড়া কালি মন্দির,গাঁড়াডােব দাসপাড়া কালি মন্দির,কচুইখালী-জুগিন্দা দূ্র্গা মন্দির,আমতৈল দাসপাড়া কালি মন্দির,ষােলটাকা কর্মকারপাড়া দুর্গা মন্দির,ষােলটাকা দাসপাড়া কালি মন্দির,বামন্দী কােলপাড়া কালি মন্দির,মটমুড়া হালদারপাড়া কালি মন্দির,বেতবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির,ভােমরদহ দাসপাড়া কালি মন্দির,হিজলবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির,শিমুলতলা দাসপাড়া কালি মন্দির,মহাম্মদপুর দাসপাড়া কালি মন্দির,ভােলাডাঙ্গা দাসপাড়া কালি মন্দির,বাওট দাসপাড়া কালি মন্দির ও চাঁদপুর দাসপাড়া কালি মন্দির।
গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র জানান,এবার যেহেতু করােনার প্রকােপ নেই। সেহেতু,দুর্গা উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবাে। এদিকে,দুর্গা উৎসব আনন্দঘন ও শান্তিশৃঙ্খলা ভাবে যেনাে পালন করা হয়। সেলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযােগিতা করা হবে বলে জানালেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
projonmo21.com Popular bangla online newsportal