সর্বশেষ :
;
Home / সারাদেশ / তারেক রহমানের ঈদ উপহার পেল টঙ্গীর আড়াই হাজার মানুষ 

তারেক রহমানের ঈদ উপহার পেল টঙ্গীর আড়াই হাজার মানুষ 

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আড়াই হাজার অসহায় ও সুবিধাবিঞ্চত মানুষকে ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার দেওয়া হয়েছে। বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু এ উপহার দেন। শুক্রবার সকাল ১১ টায় এরশাদনগর ৪ নং ব্লকের চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (টিসিইপি) মাঠ প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এস এম শাকিল পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, ৪৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী লাইলী বেগমসহ অত্র ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

নতুন শাড়ি পেরে ৬৫ বছরের এক বৃদ্ধা আমেনা বলেন, আমার স্বামী নাই। তিনি মারা গেছেন দুই বছর হয়। আমরা গরিব মানুষ। একটা ছেলে আসে সে বউ দিনে অন্য কোথাও ভাড়া থাকে। আমাদে দেখে আমার ছেলে। কামু আমাকে প্রতি ঈদে শাড়ি ও ঈদের খাবার দাবার কিনে দেয়। আল্লাহ যেন কামুর ভালো করে।

আর এক বৃদ্ধা রহমত আলী বলেন, কামু আমাকে ও আমার স্ত্রীকে একটা লঙ্গী শাড়ি দিছে। কামু প্রতি বছর ঈদের সময় হাজার হাজার অসহায় মানুষকে উপহার দেয়।

যুবদল নেতা কামরুল ইসলাম কামু বলেন, বিএনপির রাজনীতি সব সময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। আমরা চাই, সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। আমরা চাই, ঈদের আনন্দ থেকে কোনো অসহায় মানুষ যেন বঞ্চিত না হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;