
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
রমজান ও আসন্ন ঈদুর ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট মুক্ত রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খানের নির্দেশে এবং সহকারি পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসানের নেতৃত্বে গাজীপুরের টঙ্গীতে ফুটপাতের হকার এবং অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল চারটায় টঙ্গীর ফুটপাতের হকার অস্থায়ী দোকান উচ্ছেদ করেন পুলিশ।
কলেজগেট থেকে চেরাগআলী পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের হকার ও অস্থায়ী দোকান উচ্ছেদ করেন তারা। এসময় টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান ও সেকেন্ড অফিসার মো. আসাদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা হচ্ছে, কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না। জনসাধারণের চলাচল বিঘ্নিত করে ফুটপাতে দোকান বসলেই আমার আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। তিনি আরও জানান, এ অভিযানে ১৬জনকে আটক করা হয়েছে। আমাদের এ অভিযান অভ্যাহত থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal