সর্বশেষ :
;
Home / সারাদেশ / সারা‌দে‌শে ধর্ষণের প্রতিবা‌দে টঙ্গী‌তে মানববন্ধন 

সারা‌দে‌শে ধর্ষণের প্রতিবা‌দে টঙ্গী‌তে মানববন্ধন 

 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

 

‌দেশব‌্যাপী নারী‌দের বিরু‌দ্ধে স‌হিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবন‌তির প্রতিবা‌দে গাজীপু‌রের টঙ্গী‌তে মানববন্ধন করা হ‌য়ে‌ছে। সোমবার সা‌ড়ে ১১ টায় টঙ্গী ক‌লেজ গেট এলাকায় এ মানববন্ধন ক‌রে সরকারি ক‌লেজ ছাত্রদ‌লের নেতাকর্মীরা।

মানববন্ধনে নেতৃত্ব দি‌ন গাজীপুর মহানগর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, মহানগর ছাত্রদ‌লের সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ম‌মিনুর রহমান ম‌মিন, সরকা‌রি ক‌লে‌জের ছাত্রদলের সভাপ‌তি পদপ্রার্থী এমএইচ আ‌রিফ, মে‌হেদী হাসান রোমান, ইম‌তিয়াজ আহ‌ম্মেদ সিজান, আলাউ‌দ্দিন সুমন, জীবন আ‌রিফ, মো, সিফাত খান, ছাত্রদ‌লের আ‌নিকা আক্তার, আ‌নিকা অনু ও নুসরাত জাহান প্রমুখ

এসময় তারা ব‌লেন, ধর্ষক‌দের ৩০ দি‌নের ম‌ধ্যে বিচার কর‌তে হ‌বে। অন্তবর্তী সরকার‌কে উ‌দ্দেশ‌্য ক‌রে তারা ব‌লেন, দ্রুত সম‌য়ের ম‌ধ্যে য‌দি আইনশৃঙখলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রন কর‌তে না প‌রে তাহ‌লে নির্বাচন দি‌য়ে পদত‌্যাগ কর‌তে বলা হ‌য়ে‌ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;