সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ১১ পরিবার এক মাস ধরে জলাবদ্ধতার পানিতে বন্ধি

কালিয়াকৈরে ১১ পরিবার এক মাস ধরে জলাবদ্ধতার পানিতে বন্ধি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার ৭ নাম্বার ওর্য়াডের জোড়া পাম্প এলাকায় গত ১ মাস ধওে একটি বাড়ীর ১১ পরিবার জলাবদ্ধতার পানিতে বন্ধি হয়ে রয়েছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে বার বার অভিযোগ দিয়েও কোন সুরহা হচ্ছে না বলে ভুক্তভোগির দাবী। পানি নিস্কাশনের ড্রেন উপচে পচাঁ দুর্গন্ধযুক্ত পানি বাড়ির ভিতর, সড়কে উপর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত একমাস ধরে ১১টি পরিবারের সদস্যদের প্রতিদিনই পর্চা পানির উপর দিয়ে হেটে বাড়ী থেকে বের হতে হচ্ছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, অপরিকল্পিতভাবে নীচু জমিতে ঘরবাড়ি নির্মাণ করায় নি¤œ এলাকা উচু হয়ে যায়। এতে উপরের পানি শিল্প-কারখানার বর্জ্য পানি ও বিভিন্ন বাড়ির ময়লাযুক্ত পানি একটি সুরু ড্রেন দিয়ে নিস্কাশন হতো। নিন্ম এলাকায় উচু করে ঘরবাড়ি নির্মাণ করায় সুরু ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি ড্রেন দিয়ে নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভুক্তভোগি পরিবারের লোকজন অসহনীয় দুর্ভোগ পোহা”েছন প্রতিনিয়ত।

ভুক্তভোগি বাড়ির মালিক গোলাম মোস্তফা জানান, আমরা প্রায় ২৫ বছর ধরে বাড়ি র্নিমাণ করে বসবাস করে আসছি। এখানে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু এখন তো বৃষ্টি নেই। তার পড়েও আমার বাড়িতে ময়লা পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আমি পৌরসভার অফিসে অনেক বার বলেছি তারা আশ্বাস দিলেও কোন পদক্ষেপ নেয়নি। তাছাড়া বাড়ির পাশে একটি পুরাতন ড্রেন রয়েছে সেটি পৌরসভার লোকজনের পরিস্কার করার কথা থাকলেও পরিস্কার না করায় পানি বের হচ্ছে না। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে দ্রæত এ সমস্যার সমাধান চাই ।

বাড়ির ভাড়াটিয়া রাজিব হোসেন,মফিজুল ইসলাম,রাসেদুল আলম বলেন, আমরা এ বাড়িতে ৬ বছর ধরে বসবাস করছি। বৃষ্টি হলে পানি জমে থাকে। কিন্তু এখন তো বৃষ্টি নেই তারপড়েও নোংড়া ময়লা পানি বাড়িতে ঢুকে পড়ছে। আমাদেওর গত ১ মাস ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয় দোকানদার সারোয়ার হোসেন বলেন, আমার মুদির দোকান প্রায় সময় ময়লা পানি দোকনের সামনেও চলে আসে। এছাড়া সব সময় পানির দূর্গন্ধ তো আছেই। আমরা এর প্রতিকার চাই ।

৭ নাম্বার ওয়ার্ডের প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, আমি খোঁজ নিয়ে পানি নিস্কাশনের জন্য একজন প্রকৌশলীকে পাঠিয়ে ব্যবস্থা নিবো। অভিযোগকারী সমস্যা দ্রুতই সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;