জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার ১ম চেয়ারম্যান ও মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু ইন্তেকাল করেছেন ( ইন্না—— রাজিউন) বুধবার ভোর ৫ টার দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৮০) বছর।
বর্ষিয়ান রাজনীতিবীদ খন্দকার আমিরুল ইসলাম পালু দীর্ঘদিন যাবৎ ডায়ােবেটিস, কিডনির জটিল রোগে ভুগছিলেন। খন্দকার আমিরুল ইসলাম পালু মেহেরপুর পৌরসভার কমিশনার এবং পরে পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৮৮ সালে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার আমিরুল ইসলাম পালু জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন মেহেরপুর জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খন্দকার আমিরুল ইসলাম পালুর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। বিকেল সাড়ে ৫ টার দিকে জানাজা শেষে দাপন কাজ সম্পাদন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal