
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী জেলা প্রতিনিধি
“যুবরা দক্ষ হলে, অর্থ সম্মান দুই – ই মেলে” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় যুব উৎসব,চাকুরী ও হস্ত শিল্প মেলা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে সরকারী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন
(ইএসডিও)”র স্পন্সরশীপ প্রকল্পের আওতায় ইয়ুথ লার্নিং সেন্টারের যুবদের উদ্দোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে অনুপ্রানিত এবং সংশ্লিষ্ট বায়ার ও চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্য মেলার আয়েজন করা হয়।
যুব উৎসব,চাকুরী ও হস্ত শিল্প মেলা
উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, শতফুল ফুটতে দাও সংস্থার সভাপতি শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, সরকারী কলেজের ভুগোল বিভাগের প্রভাষক জুলফিকার আলী ভুট্টো, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আশরাফ আলী,
মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী,
ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্পন্সরসিপ পোগ্রাম কো- অর্ডিনেটর মোনালিশা ও নুরুন নাহার, সহ সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিওর কো অর্ডিনেটর আশরাফুল আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন
আজেকর যুবরা আগামীর ভবিষ্যৎ ।তাইন উন্নত ভবিষ্যৎ গড়তে যুবদের আত্মপ্রত্যয়ী হিসাবে গড়ে তুলেত হবে। আর যুবদের আত্মপ্রত্যয়ী ও দক্ষ জনশক্তি হিসেব গেড় তুলতে ইএসিডও’র এই কার্যক্রমটি অসাধারণ ভূিমকা পালন
করেছ। এর মাধ্যেম যুবরা অনুপ্রািণত হবে এবং স্ব-স্ব কর্মসংস্থান তৈরী করে আত্ম উন্নয়ন সহ ক্রমান্বয়ে দেশের বৃহত্তর জাতীয় উন্নয়েনে অবদান রাখেব। তিনি সংশ্লিষ্ট সকল সরকারী ও বেসরকাির প্রতিষ্ঠানকে এ ধরনের নতুন নতুন উদ্দ্যোগ গ্রহেনর আহবান জানান।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি যুবককে দায়িত্বশীল, দক্ষ, এবং সক্ষম করে গড়ে তোলার আহবান জানান।
ইকো – সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান বলেন, যুবদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইকো – সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন
(ইএসডিও) নীলফামারীর জলঢাকায় একট ইয়ুথ লার্নিং সেন্টার বাস্তবায়ন করছে।
উক্ত মেলায় ইউথ লার্নিং সেন্টারের ২৫০ জন যুব ও যুব নারী শিক্ষার্থীর অংশ গ্রহনের মাধ্যমে তাদের তৈরীকৃত বিভিন্ন হস্ত শিল্প
পন্য মেলার ১০ টি স্টলে হস্ত শিল্প তৈরী প্রদর্শিত হয় ও চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠান চাকুরির বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। এবং মেলায় স্থানীয় উদ্দ্যেক্তা আসমানী সমাজ কল্যান ফাউন্ডেশন, অভিনন্দন ফাউন্ডেশন ও মেলায় অংশ গ্রহন করে।
পরে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ মেলার স্টল সমুহ পরিদর্শন করেন এবং ইউথ লার্নিং সেন্টারের ৫ জন শিক্ষার্থী হস্ত শিল্পে দক্ষ হিসাবে নিজেকে গড়ে তোলায় তাদের উপহার প্রদান করে নাটক উপভোগ করেন।
projonmo21.com Popular bangla online newsportal