
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ২০টি মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাদ্রাসার প্রতিনিধিদের কাছে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা বিআরডিবি’র মাঠকর্মীদের মাঝে কম্বল বিতরণ করেন প্রশাসন। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের অসহায় গরিব শীতার্ত মানুষের মাঝেও কম্বল দেয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ বলেন, ২০টি মাদ্রাসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ইউনিয়নের অসহায় দুস্থ শীতার্তদের মাঝে ১২ শত কম্বল বিতরণ করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal