সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা

সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আব্দুল্লাহ মোল্লা (২০) নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।

 

জানাযায়, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি গ্রামের মদন হাজীর বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন কৃষি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লংঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী মো: আব্দুল্লাহ মোল্লা (২০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, আজ সকাল থেকে উপজেলার বেশ কিছু জায়গায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসময় আব্দুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;