সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কালীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই ¯েøাগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূূলক সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় যেই সব প্রস্তাব গৃহীত হয়, তারুণ্যের উৎসব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, উপজেলায় ফুটবল খেলার প্রতিযোগিতা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল,ক্রিকেট, অ্যাথলেটিকস,ভলিবল, ব্যাডডিমন্টন খেলার আয়োজন, উপজেলা পর্যায়ে যুব সমাবেশ, বই মেলা, কারুশিল্প মেলা, আহত অস্বচ্ছল যুবকদের আর্থিক সহায়তা, পরিবেশ দুষণরোধকল্পে পুকুর,ডোবা.খাল,নদী পরিস্কারের উদ্যোগ, শ্রেণি কক্ষসহ প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, গণিত অলিম্পিয়াড/বিজ্ঞান অলিম্পিয়াড/কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ’্যসেবা ক্যাম্প, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্মারক উপহার ও সনদ বিতরণ করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন ঊর্মি, শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ইউসুফ হাবিব, উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম,এ আকাশ প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!