
দেলোয়ার সিকদার।
প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল(আইকিউএসি)-এর আয়োজনে“ডি-নথি ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন”শীর্ষক প্রশিক্ষণ(ব্যাচ-২) অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি,২০২৫ শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিডিইউ-এর প্রশাসনিক ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিডিইউ’ উপাচার্য ড.মোহাম্মদ আবু ইউসুফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিডিইউ’র উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডি-নথি বিষয়ে জানা এবং এর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।ডি-নথি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
বিডিইউ-এর সিনিয়র লার্নিং ম্যানেজার জনাব মো.টি.এ.এম.তুষার উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
বিডিইউ’র ইন্টারনেট অব থিংস্ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক সুমন সাহার সভাপতিত্বে ওই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
projonmo21.com Popular bangla online newsportal