সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

 

আব্দুল আল মামুন,বিশেষ প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।  সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধবনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভের শ্রদ্ধাঞ্জলি,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায়  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্প্রসারিত হলরুমে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম।

 

 

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কর্মকার,জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম কন্টু, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।

 

 

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্থম্ভে পুষ্পস্থক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল,ছাত্রদল,দলিল লেখক সমিতি, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তার দফতর , এনজিও ও রাজনৈতিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;