সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

কালীগঞ্জ( গাজীপুর)  প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম মুনজুর এলাহি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম প্রমুখ।

 

এর আগে শহীদ বুদ্ধিজীবী স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাঝে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!