
সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে গরু চোর সিন্ডিকেট। সারাদিন পরিশ্রমের পর রাতে শান্তিতে ঘুমানোর আশা ছেড়ে দিয়ে গরুর পাহারা দিচ্ছে খামারীরা। চলতি বছরে জলঢাকায় ও পার্শ্ববর্তী এলাকা গুলোতে গরু চুরির গুঞ্জন থাকলেও বর্তমান সময়র বেড়ে গেছে গরু চুরি। এতে ভাগ্য পরিবর্তনের চাইতে সর্বশান্ত হচ্ছে খামারীরা। বিভিন্ন সুত্রে জানাযায়,কিছুদিন আগে ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের এর বাড়ি থেকে তিনটি গরু সহ ছাগল ও আশপাশের এলাকা থেকে আরো কয়েকটি গরু চুরি হয়। এদিকে গরু চুরি হওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে এলাকার লোকজন সহ গরু খামারিরা। এবং চুরি রোধে নিজ নিজ এলাকায় পাহরা বসিয়েছেন স্থানীয় জনগণ। তবে বিগত দিনে চুরি হওয়া গরুর সন্ধান না পাওয়ায় আইনের প্রতি অনিহা সহ ক্ষোভ প্রকাশ করছে গরু খামারীরা। এ ব্যাপারে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মন্ডল জানান গরু চুরি প্রতিরোধে আমরা আযইনগতভাবে ব্যবস্থা গ্রহণসহ তাদের গ্রেফতারের জোড় অভিযান চালাচ্ছে পুলিশ।
projonmo21.com Popular bangla online newsportal