জাহাঙ্গীর আলম সবুজ মেহেরপুর প্রতিনিধি
এ্যাকটিভিটের অর্থায়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান অগ্রগতি বিষয়ক প্রাতিষ্ঠানিক অনুষ্ঠিতগণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে প্রাতিষ্ঠানিক গনশুনানি অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রাতিষ্ঠানিক গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লাইট হাউসের প্রকল্প সমন্বয়ক আনিসুজ্জামান, ইউপি সদস্য হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মুস্তাক রাজা প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal