নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিাকৈর উপজেলার ট্রাক ষ্টেশন এলাকায় রোববার রাতে রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাওে ভুল গ্রুপের রক্ত পুশ করায় খাদিজার আক্তার (১৯) নামের এক প্রসুতি রোগির মৃত্যু হয়েছে। এঘটনায় রোগির স্বজনরা রাতেই হাসপাতাল থেকে খাদিজাকে উপজেলার চাপাইর গ্রামের বাড়ীতে নিয়ে যায়।
প্রসুতি খাজিদা হলো চাপাইর গ্রামের জামির হোসেনের ছেলে আবির হোসেনের স্ত্রী।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায় গত রোববার সকাল ৮টার দিকে প্রসূতি খাদেজার প্রসব ব্যথা বেড়ে যাওয়ায় পরিবারের লোকজন রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভর্তি করে। সেখানে চিকিৎসকরা খাজিদাকে অপারেশন করে পুত্র সন্তান বের করে। খাদিজার অপারেশনের পর রক্ত ক্ষরণ বন্ধ না হওয়ায় ক্লিনিকের স্টকে থাকা রক্ত শরীরে পুশ করে। এতে প্রসুতির অবস্থা অবনতির দিকে গেলে রাতেই খাদিজাকে সাভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি পরামর্শ দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। পরে খাদিজার পরিবারের সদস্যরা তাকে একটি এ্যাম্বুলেন্স করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে খাদিজার মৃত্যু হয়। তবে সোমবার বিকেলে রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ খাদিজার পরিবারের লোকজনের সাথে মীমাংসার জন্য দেনদরবার করছে বলে অভিযোগ উঠেছে।
রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মানিক মোল্লার সংবাদ কর্মীদেও সাথে কথা বলতে অশিকৃতি জানায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন,আমরা ঘটনাটি অবগত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন,বিষটি আমরা জেনেছি। দ্রুত তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

.
projonmo21.com Popular bangla online newsportal