নিজস্ব প্রতিবেদক
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ দুই দিনব্যাপী “How to do Research and Build Research Careers” শীর্ষক সেমিনার শুরু হয়েছে। সেমিনারে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। গবেষণা বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের সহযোগিতায় এ সেমিনারটি আয়োজন করা হয়েছে।

(সোমবার) ২০ অক্টোবর, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ টায় প্রশাসনিক ভবনের ১২০২ নং কক্ষে সেমিনারটির উদ্বোধন করা হয়। সেমিনারে ইউএফটিবি-এর এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্টারনেট অব থিংস্ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
সেমিনারে গবেষণার গুরুত্ব তুলে ধরে মাননীয় উপাচার্য বলেন, তরুণ শিক্ষার্থীরাই আগামীর উদ্ভাবক এবং পরিবর্তনকারী। এই সেমিনারের মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীরা গবেষণার মৌলিক কৌশলগুলো আত্মস্থ করবে এবং গবেষণাকে তাদের ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী হবে। তিনি শিক্ষার্থীদেরকে শুধু ডিগ্রির জন্য পড়ালেখা না করে নতুন জ্ঞান সৃষ্টি ও সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
দুই দিনব্যাপী এই সেমিনারটি আগামীকাল ২১ অক্টোবর, ২০২৫ খ্রি. (মঙ্গলবার) সমাপ্ত হবে।
projonmo21.com Popular bangla online newsportal