সর্বশেষ :
;
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

 

জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের ব্যবসায়ী কুতুবউদ্দিনকে (৪২) কুপিয়ে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ জুন) রাত দেড়টার দিকে বাসায় ফেরার সময় ঠাকুরগাঁও সড়কের শুক সেতুর ওপর এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুতুবউদ্দিন সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তার পথরোধ করে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুতুবউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা

এদিকে এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ছিনতাইকারীদের খুঁজতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;