নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে চাচার হামলায় ভাতিজা নিহত। এ ঘটনায় ৩ জনকে আটক করছে পুলিশ।
বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর এলএসডি ঘোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায় নিহত ব্যাক্তি ওই গ্রামের কফদ্দি মাহমুদের ছেলে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪)
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ীতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের চাচা ভাতিজার মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে কিবরিয়া ইসলাম পিয়েলের সঙ্গে তার আপন চাচা তপদ্দি মাহমুদ, চাচার ছেলে মাজেদুল (২০), তহিদুল (৩৫) ও মহিদুলের (২৮) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার চাচা সহ চাচাতো ভাইরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পিয়েলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে।
পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
জলঢাকা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাটি শুনে এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছি।
projonmo21.com Popular bangla online newsportal